,

ছেলের রডের আঘাতে মায়ের মৃত্যু

news-image

সিলেট প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর উপজেলায় ছেলের রডের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর মহাইল গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর ছেলে আবুল হাসনাতকে (২৩) আটক করেছে পুলিশ। নিহতের নাম আয়নব বিবি (৬০)।

স্থানীয়রা জানান, সম্পত্তি ও টাকা নিয়ে দীর্ঘদিন ধরে মা-বাবার সঙ্গে ঝগড়া-বিবাদ করে আসছিলেন আবুর হাসনাত। কারণ তজম্মুল আলী ও আয়নব বিবি দম্পতি তাদের সব সম্পত্তি দুই ছেলেকে বাদ দিয়ে একমাত্র মেয়েকে দিয়ে দেন। এ নিয়ে ক্ষিপ্ত ছিলেন হাসনাত।

আজ সকালে কথা কাটাকাটির একপর্যায়ে রড দিয়ে মায়ের মাথায় আঘাত করেন হাসনাত। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা সদরের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, যে রডটি দিয়ে আঘাত করা হয়েছে, সেটি তারা জব্দ করেছেন। পরিবারের পক্ষ থেকে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি