,

শনাক্তের হার ৩১ শতাংশ ছাড়িয়ে, মৃত্যু আরও ১৪ জনের

news-image

করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ হাজার ৯০৬ জন নতুনভাবে শনাক্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ২৯ শতাংশ। ২২ জানুয়ারি সকাল ৮টা থেকে ২৩ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করোনায় আরও ১৪ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানিয়েছে।

গতকাল (২২ জানুয়ারি) নতুন করে শনাক্ত হয় ৯ হাজার ৬১৪ জন। অর্থাৎ একদিনেই রোগী বেড়েছে ১ হাজার ২৯২ জন। গতকাল নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ। দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ৮৫ হাজার ১৩৬ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯১ শতাংশ।

সরকারি হিসাবে করোনা সংক্রমণে মোট ২৮ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুহার ১ দশমিক ৬৭ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে ৭৮২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৫ লাখ ৫৬ হাজার ৮৬১ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯২ দশমিক ৩৯ শতাংশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য