রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধ কি আসন্ন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পুতিন যত দিন থাকবেন, এখানে ঝুঁকিও সব সময় থাকবে – কিয়েভের নাগরিক শিগগির যুদ্ধ শুরু হলে অনেক রুশ নাগরিকই বিস্মিত হবেন – মস্কোর নাগরিক

ইউক্রেন ঘিরে রাশিয়া ও মার্কিন-মিত্রদের মধ্যে বেশ কিছুদিন থেকেই উত্তেজনার খবর আসছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নেতারাও মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যে কোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারেন। খোদ ইউক্রেনও এমনটাই মনে করে। এ নিয়ে গতকাল সংবাদমাধ্যম বিবিসি ইউক্রেনের রাজধানী কিয়েভ ও রাশিয়ার রাজধানী মস্কোর স্থানীয় বাসিন্দাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।

বিবিসির কিয়েভ সংবাদদাতা জেমস ওয়াটারহাউস কয়েকজনের মুখোমুখি হয়েছিলেন। এর মধ্যে ভোলোদিমার নামে নারী সম্পর্কে বিবিসি সাংবাদিক বলছেন, এ নারীকে আমি চিনি না এমনকি নিজের দেশের ওপর হস্তক্ষেপের আগে তার ভাবনার সঙ্গেও ঠিকঠাক মেলেনি। তিনি বরফাচ্ছাদিত কিয়েভে খাবার দোকানের পাশ দিয়ে হাঁটছিলেন। ভোলোদিমার বলছিলেন, রাশিয়া যে কোনো কিছুই করতে পারে। পুতিনকে ধন্যবাদ যে তাকে সহজে অনুমান করা যায় না। পুতিন যতদিন থাকবেন এখানে ঝুঁকিও সব সময় থাকবে। প্রসঙ্গত, ২০১৪ সালে ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়া দখল করার পর রাশিয়া নিয়ে এমন মনোভাব প্রবল হয়েছে।

অন্যদিকে আশাবাদী ভিক্টর বলছেন, আমি এ নিয়ে (রুশ হস্তক্ষেপ) উদ্বিগ্ন নয় কারণ আমাদের খাদ্য আছে এবং আমাদের প্রেসিডেন্ট আছেন। আমি মনে করি, তারা এটি ঠিক সামাল দিতে পারবেন। তারা আমাদের রক্ষা করবে না হলে কেন তাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। তিনি আরও বলেন, আমি মনে করি না এমনটি হবে কিন্তু যদি এমন কিছু হয় তা হলে আমরা প্রতিরোধ করতেও প্রস্তুত। এ নিয়ে কোনো সন্দেহ নেই।

এদিকে মস্কো থেকে বিবিসি সংবাদদাতা ক্যারি ডেভিস বলছেন, রাশিয়ায় রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো পশ্চিমা আগ্রাসনকে দায়ী করছে। সংবাদমাধ্যমের ভাষা অনেকটাই ক্রেমলিনের প্রতিধ্বনী মাত্র। যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট যখন আগ্রাসনের জন্য প্রস্তুতি নিচ্ছে সে সময় অনেক রুশ নাগরিক জানেনই না যুদ্ধ আসলেই হবে কিনা বা হলে রাশিয়ার কোনো সুবিধা হবে কিনা। তবে রাজধানী মস্কোর কেন্দ্রীয় অঞ্চলে অনেকে মনে এ নিয়ে ভাবছে। ২৪ বছর বয়সী আন্দ্রের ভাষায়, প্রতি বছরই তাদের ভাষায় (পশ্চিমা) রাশিয়া ইউক্রেনে আক্রমণ করতে চলেছে। যা হোক, আমরা এগুলো শুনি, খবর দেখি এবং চোখ বড় করে ভাবি- আসলেই? আবারও? আমরা গত বছরও হস্তক্ষেপ সমর্থন করিনি। আমি মনে করি, পশ্চিমারা শুধু এ ইস্যুটিকে ব্যবহার করছে।

ওলগা নামের আরেকজন মনে করেন, আমেরিকার জন্য উত্তেজনা প্রয়োজন, তারা যুদ্ধের প্রয়োজন দেখে না। আমাদের জন্য ইউক্রেনের প্রয়োজন দেখি না। তাদের নিজেদের মতো থাকতে দাও। আমি এমনটাই বুঝি। খাদ্য উৎপাদনের জন্য আমাদের যদি আরও বাজার প্রয়োজন হয় তা হলে এখানেই আমাদের অনেক জায়গা আছে।

রাশিয়ায় বিশ্লেষক, সাংবাদিক ও রাজনীতিবিদরা এখনো প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের দীর্ঘ মেয়াদি অভিপ্রায় নিয়ে বিতর্ক করছেন। কিন্তু এটাও ঠিক শিগগির যুদ্ধ শুরু হলে অনেক রুশ নাগরিকই বিস্মিতই হবেন।