,

নিখোঁজের ৩ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, মামলা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নিখোঁজ স্কুলছাত্রীকে (১৫) তিনদিন পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার পটকা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা গ্রামে। মামলায় অভিযুক্তরা হলেন- পটকা গ্রামের আলমাছের ছেলে মো.নাঈম ও মৃত সামসুলের ছেলে মো. আলমাছ।

ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, ওই কিশোরী স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা যাওয়ার পথে নাঈম তাকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতো। গত ২০ জানুয়ারি সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় ভিকটিমের মা নাঈমের বিরুদ্ধে ভিকটিমকে রাস্তা থেকে অপহরণ করার অভিযোগ করেন।

অভিযোগের তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনার পর থেকে নাইম ভিকটিমকে নিয়ে পলাতক ছিলেন। একপর্যায়ে গতকাল শনিবার রাতে পটকা গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত নাঈম পলাতক রয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। ভিকটিমকে আদালতে সোপর্দ করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য