,

কুরিয়ারে এলো ফারিয়ার পুরস্কার

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় পা রাখেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এরপর কাজ করেছেন এপার-ওপার দুই বাংলাতেই। হয়েছেন প্রশংসিত, পেয়েছেন পুরস্কারও।

তারই ধারাবাহিকতায় এবার পশ্চিমবঙ্গের সিনেমায় অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন ফারিয়া। তবে এবার আর স্বশরীরে নয়, ঢাকার বাসায় ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে তার পুরস্কারটি পাঠিয়েছে আয়োজকরা।

গত ৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হয় ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড শো’। সেখানে পুরস্কৃত হন এই বাংলাদেশি নায়িকা। করোনার কারণে ভারতে যেতে পারেননি ফারিয়া, তাই আয়োজকরা কুরিয়ারে পুরস্কারটি পাঠিয়েছে। গতকাল পুরস্কারটি হাতে পেয়েই সামাজিক মাধ্যমে তা সবার সঙ্গে শেয়ার করেন, প্রকাশ করেছেন ছবি।

এই নায়িকার ভাষ্য, ‘ফিল্মস অ্যান্ড ফ্রেমস ডিজিটাল অ্যাওয়ার্ড’-এ আমার হাজির থাকার কথা ছিল। কিন্তু করোনার কারণে আর ঝুঁকি নিতে চাইনি। আয়োজকরা ঢাকার বাসার ঠিকানায় পুরস্কারটি পাঠিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য