,

বরগুনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

news-image

নিউজ ডেস্ক : বরগুনায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ১২ জন।

রোববার সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ঢাকা-বরগুনা মহাসড়কের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যায় ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসছিলো সোনারতরী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরগুনা রুটের গলাচিপা নামক স্থানে আসলে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ২০ জনই আহত হন। এদের মধ্যে গুরতর আহত হন ১২ জন।

আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর কবির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদেরকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতরদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য