,

আবারও বিয়ে করলেন রাজ-পরী

news-image

বিনোদন প্রতিবেদক : পরীমনি মানেই যেন সবার একটু বাড়তি আগ্রহ। এতে নতুন করে যুক্ত হয়েছেন নায়ক রাজ। সম্প্রতি এই দম্পতির বাবা-মা হওয়ার খবর সারা ফেলে সব মাধ্যমে। বিয়েটা গোপনে করলেও এবার আরেকবার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এই তারকা দম্পতি। যেখানে কমতি ছিল না কোন কিছুর।

শুক্রবার হলুদ অনুষ্ঠানের পর শনিবার রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরিফুল রাজ-পরীমনির বিয়ের আনুষ্ঠানিকতা। সাদা-হলদে ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ। অতিথির তালিকায় ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। সঙ্গে দুই পরিবারের স্বজনরা।

বিয়েতে উপস্থিত থাকা নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম জানান, ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা হয়। বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন আরেক নির্মাতা রেদওয়ান রনি।

নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, এই বিয়ে আনুষ্ঠানিকতা মাত্র। কারণ, তারা আগেই বিয়ে করেছেন। শুধু দুই পরিবারের স্বজনদের পরিচয় আর নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা পালনের জন্যই এই হলুদ ও বিয়ের আয়োজন।

এদিন মধ্যরাতে নিজেদের বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সময়ের আলোচিত এই দম্পতি। যারা গত বছর ১৭ অক্টোবর চুপিচুপি বিয়ে করেছেন বলে ঘোষণা দিয়েছেন চলতি বছরের ১০ জানুয়ারি। সঙ্গে আরও জানান, বাবা-মা হতে চলেছেন দুজনে।

রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’ এর শুটিংয়ে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছেন তারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য