,

চলচ্চিত্র সমিতির নির্বাচন হবে কিনা, সিদ্ধান্ত কাল

news-image

বি‌নোদন প্রতি‌বেদক : দেশজুড়ে করোনার প্রকোপ বাড়ায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন হবে কিনা, এ নি‌য়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আগামীকাল রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বৈঠকে অংশ নেবেন বিএফডিসি ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাচন কমিশনসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এখানেই নির্বাচনের বিষ‌য়ে সিদ্ধান্ত নেওয়া হ‌বে।

সোহানুর রহমান বলেন, কর্তৃপক্ষ ইতিমধ্যে আমাদের কিছু বিধিনিষেধ পাঠিয়েছে। এ ছাড়া আগামীকালের সভায় সব পক্ষ যদি এফডিসির বিধিমালা মেনে চলার চূড়ান্ত সহয়তা করে তাহলেই নির্বাচন সম্ভব। নয়তো এটি বাতিল করা হবে। এ ছাড়াও বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করা হবে। সেটাও অনুকূলে থাকা জরুরি। আশা করি ইতিবাচক সিদ্ধান্তই আসবে।

এদিকে জানা গে‌ছে, বিএফডিসি কেপিআই ভুক্ত এরিয়া হওয়ায় নির্বাচনের দিন মোবাইল কোর্ট বসানোর বিশেষ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে এফডিসির পক্ষ থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। যেখানে চলচ্চিত্রের শিল্পী সমিতির সদস্য ছাড়া কাউকে প্রবেশ করানো যাবে না এবং প্রশাসনের বিশেষ মনিটরিংয়ের কথা উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য