,

কাল সংসদে উঠবে নির্বাচন কমিশন গঠন আইন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল রবিবার নির্বাচন কমিশন (ইসি) সংক্রান্ত প্রস্তাবিত আইন জাতীয় সংসদের অধিবেশনে উঠবে। চলতি অধিবেশনের তৃতীয় দিনের কার্যতালিকায় ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ অন্তর্ভুক্ত রয়েছে।

সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, টানা ৫ দিন বিরতির পর আগামীকাল রবিবার বেলা ১১টায় সংসদ অধিবেশন বসবে। এই অধিবেশনে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বিলটি উত্থাপন করবেন।

বিলটি সংসদে তোলার জন্য ইতিমধ্যে ওই দিনের কার্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে বিলটি অধিকতর পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিলটি উত্থাপনের পর সংসদীয় কমিটিতে পাঠানো হবে। কমিটির রিপোর্টের ওপর সংসদে আলোচনা শেষে বিলটি পাস হবে। নতুন আইনের আলোকেই পরবর্তী নির্বাচন কমিশন গঠিত হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি এই আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর দাবির প্রেক্ষিতে সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য