মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে রংপুর জেলা প্রশাসন

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুরে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে জেলা প্রশাসন। করোনার তৃতীয় ঢেউয়ের বিস্তার রোধে সরকার ঘোষিত নতুন করে জারি করা বিধিনিষেধ প্রতিপালনে শুরু হয়েছে তৎপরতা। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে রংপুর নগরীর বৃহত্তম সিটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মলিহা খানম এতে নেতৃত্ব দেন। তাকে সহযোগিতা করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্যরা ছাড়াও জেলা প্রশাসনের অন্য কর্মকর্তা এবং রোভার স্কাউট সদস্যরা ।রংপুর সিটি বাজার ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করাসহ করোনাভাইরাস রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে সাধারণ মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীসহ ক্রেতা সাধারণের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মলিহা খানম। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে জেলা প্রশাসনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমরা তৎপর এবং মাঠে রয়েছি। ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রীপরিষদের দেওয়া নির্দেশনার ব্যাপারে মানুষকে সচেতন করতে আমরা চেষ্টা করছি। তিনি আরও বলেন, জনসমাগম যেখানে বেশি হয়, সেখানে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। জরিমানা করব, তবে আগে সচেতনতার বার্তা দিচ্ছি। এরপরও যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়, তাহলে আমাদের কঠোর অবস্থানে যেতে হবে।

নির্দেশনা অমান্য করে বিভিন্নস্থানে চালু থাকা শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার প্রসঙ্গে মলিহা খানম বলেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সবদিকে খোঁজ রাখছি। যদি কোথাও এমনটা হয়ে থাকে, তাহলে অবশ্যই নির্দেশনা অমান্য করার কারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরেজিমনে শনিবার সকাল থেকে নগরীর জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সুপার মার্কেট, সালেক মার্কেট ও মেডিকেল মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের নতুন করে জারি করা বিধিনিষেধ কাগজে-কলমে রয়েছে। বাস্তবে এর ছিটেফোঁটাও মানা হচ্ছে না। অনেকটা স্বাভাবিক ভাবেই চলছে মানুষের জীবনযাত্রা। হাট-বাজার, মার্কেটসহ জনসমাগমপূর্ণ এলাকাগুলোর কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই।
হোটেল-রেস্তোরাঁয় বসে খাবার খেতে চাইলে ভোক্তাকে অবশ্যই করোনা টিকা গ্রহণের সনদ দেখানোর নির্দেশনা থাকলেও রংপুর নগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় মানা হচ্ছে না। ফলে সরকারের জারি করা স্বাস্থ্যবিধি এক ধরনের অকার্যকর হয়ে পড়েছে। ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যে রংপুরকে ইয়েলো জোন (মধ্যম ঝুঁকিপূর্ণ) ঘোষণা করা হলেও এর কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

তবে সচেতন মহলের দাবি, সরকারি বিধি নিষেধ প্রতিপালনে রংপুরের প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে আরও বেশী তৎপরতা বাড়াতে হবে। মাঠে নামতে হবে। আরও কঠোর অবস্থানে যেতে হবে। তাহলেই বিধি নিষেধ প্রতি পালিত হবে। তা না হলে রংপুর আরও ঝুঁকিপূর্ণ জোনে পরিনত হবে বলে তারা মনে করেন।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা