,

যৌন জীবনকে মধুময় করবে যেসব যোগাসন

news-image

অনলাইন ডেস্ক : কাজের চাপে আর সময়ের অভাবে নিজের যত্ন নেওয়া হয়ে ওঠে না। কিন্তু এভাবে আর কতদিন। নিজেকে প্রাণবন্ত করে তুলতে নিয়মিত করতে হবে যোগাব্যায়াম বা যোগাসন। প্রশান্তি অর্জনের অন্যতম মাধ্যম হলো যোগ বা যোগাসন। শুধু শারীরিক প্রশান্তি না, যৌন জীবনকে মধুময় করতে প্রয়োজন নিয়মিত যোগাসন।

সঠিক আসন সঠিক ভাবে করলে, উন্নতি হতে পারে যৌন জীবনে। বিশেষজ্ঞদের মতে, যোগাসন শরীরের বিভিন্ন পেশির সচলতা যেমন বৃদ্ধি করে তেমনই, বৃদ্ধি করে বিভিন্ন অঙ্গে রক্তসঞ্চালন। যৌন মিলনের সময় আনে দেহ ও মনের স্ফূর্তি। দেখে নিন কোন কোন আসন আপনার যৌন জীবনকে করে তুলতে পারে আরও মধুময়।

আনন্দ বালাসন

এই আসনকে ইংরেজিতে বেবি পোজও বলা হয়ে থাকে। এই আসন সঠিক ভাবে অনুশীলন করলে পা, কোমর ও নিতম্বের পেশিগুলোর শক্তি বৃদ্ধি পায়। যৌনাঙ্গের রক্ত সঞ্চালন ভাল রাখতেও বেশ উপযোগী এই আসন। ফলে যৌন মিলন সুখকর করতে এই আসন অত্যন্ত কার্যকর। পাশাপাশি নারীদের ঋতুস্রাবকালীন পেশির টান কমাতেও সাহায্য করে এই আসন

চক্রাসন

মেরুদণ্ড ভাল রাখতে এই আসনটি বেশ জনপ্রিয়। কিন্তু এই আসনে নমনীয় হয় গোটা দেহই। পাশাপাশি ঝরে পেটের বাড়তি মেদ। ফলে উপকৃত হয় যৌন জীবন।

অধোমুখ শ্বনাসন

এই আসনে মুখ নিচু করে কুকরের মতো ভঙ্গিমা করা হয়ে থাকে। হাত, পা, কাঁধ ও পিঠের পেশি ভাল রাখতে সাহায্য করে এই আসন। পাশাপাশি মস্তিষ্কে রক্তসঞ্চালন বৃদ্ধি করে, ফলে ভাল উজ্জীবিত হয় মন।

তবে খেয়াল রাখবে সব আসন সবাই করতে পারেন না। বিশেষত শারীরিক অসুস্থতা থাকলে যে কোনো আসন করার আগেই নেওয়া উচিত বিশেষজ্ঞদের পরামর্শ।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়