,

রাজ-পরীর গায়ে হলুদ সম্পন্ন, শনিবার বিয়ে

news-image

বিনোদন ডেস্ক : বেশ ঘটা করে হয়ে গেল শরিফুল রাজ ও পরীমনি হলুদ সন্ধ্যা। শুক্রবার দিবাগত রাতে এই ঘরোয়া আয়োজন হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে আগামীকাল শনিবার রাতে। এসব তথ্য জানিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

নতুন বছরের সবচেয়ে বড় সারপ্রাইজটি এসেছে শরিফুল রাজ ও পরীমনি দম্পতির কাছ থেকে। গত ১০ জানুয়ারি তারা জানিয়েছেন, ২০২১ সালের ১৭ অক্টোবর তারা বিয়ে করেছেন, এরমধ্যে বাবা-মা হতে চলেছেন তারা।

এমন বিস্ময়কর জোড়া খবরের পর শুক্রবার দিবাগত রাতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হলো রাজ-পরী দম্পতির গায়েহলুদের ছবি। যে অনুষ্ঠানে যথারীতি এই দম্পতির মুরুব্বী হিসেবে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সত্যিকার অর্থে এতদিন যা হয়েছে সেখানে তো আসলে আনুষ্ঠানিকতার সুযোগ ছিলো না। তো এখন সেই আনুষ্ঠানিকতাটা ঘরোয়াভাবে ওরা করছে। তাছাড়া এতদিন দুই পরিবারের সদস্যদের মধ্যেও সেভাবে দেখা-সাক্ষাতের সুযোগ হয়নি। যেটা এখন হলো।’

সেলিম জানান, রাজ-পরীর বাসাতেই ২০ জনের মতো অতিথি নিয়ে হলুদের আয়োজন হয়েছে। একইভাবে শনিবার রাতেও একটা বিয়ের আনুষ্ঠানিকতা হবে।

রাজ-পরীর প্রেম ও বিয়ের ঘটনাটি ঘটে গিয়াস উদ্দিন সেলিমের মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘গুনিন’-এর শুটিংয়ে। এই ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করলেন তারা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য