,

মা হলেন প্রিয়াঙ্কা চোপড়া

news-image

বিনোদন ডেস্ক : চমকে দিলেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সারোগেসির মাধ্যমে সন্তানের মা হলেন তিনি। শুক্রবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর দিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা জানিয়েছেন, সারোগেসির মাধ্যমে সন্তান এল নিয়াঙ্কার কোলে। সবার আশীর্বাদ প্রার্থনা করেছেন তারকা দম্পতি। একই সঙ্গে অনুরোধ, আপাতত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে বাড়তি কৌতূহল দেখানো যেন বন্ধ করেন সবাই। সুস্থ, সুন্দর সন্তান আসুক তাদের দাম্পত্যে। এটাই আপাতত নিয়াঙ্কার ইচ্ছে।

প্রিয়াঙ্কার নামের পাশ থেকে জোনাস পদবি সরতেই জল্পনায় মেতে উঠেছিল আন্তর্জাতিক বিনোদন মহল। ছড়িয়েছিল নিক-প্রিয়াঙ্কার বিচ্ছেদের গুঞ্জনও। তার মধ্যেই ইঙ্গিতে মাতৃত্বের কথা একাধিকবার জানিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেউ বুঝতে পারেননি, এভাবে খুশির খবর দিতে চলেছেন জোনাস দম্পতি।

গত বছর বিয়ের তিন বছর উদযাপন করেছেন তারকা দম্পতি। প্রণয় থেকে পরিণয়, প্রতি ক্ষেত্রেই ছিল সমালোচনার ঝড়। নিকের চেয়ে বয়সে অনেকটাই বড় প্রিয়াঙ্কা। ফলে, এই বিয়ে আদৌ টিকবে কিনা, তাই নিয়ে সন্দেহ ছিল সব মহলেই।

তাদের নিয়ে যত কটাক্ষের পরিমাণ বেড়েছে ততই যেন তারা শক্ত করে ধরে থেকেছেন একে অন্যের হাত। পথ চলেছেন নিজেদের মর্জিতে। তারা আবারও প্রমাণ করে দিলেন, বয়স নিছকই সংখ্যামাত্র। চাইলে যেকোনো বয়সেই সুখে থাকা যায়।

 

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য