,

ইয়েমেনে সৌদি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট যে বিমান হামলা চালিয়েছে, তার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংগঠনটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘অবিলম্বে ইয়েমেনে হামলা-আগ্রাসন বন্ধ হওয়া প্রয়োজন।’ পাশাপাশি এই ঘটনার তদন্তে একটি আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠনেরও প্রস্তাব দিয়েছেন তিনি।

গতকাল শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ সাদার একটি বন্দিশিবিরে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমানবহর। হামলায় শিশুসহ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা রেড ক্রসের ইয়েমেন শাখা।

সাদা প্রদেশের ওই বন্দি শিবিরটিতেও উল্লেখযোগ্য সংখ্যক আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের বেশ কয়েকজনও বিমান হামলায় হতাহত হয়েছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছে সেভ দ্য চিলড্রেন ইয়েমেন শাখা।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেল আল মাসিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বিমান হামলায় নিহত ও আহতদের সন্ধানে বন্দি শিবিরের ধ্বংস্তুপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের নিকটস্থ আল জামহুরি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে ঠিক কতজন নিহত হয়েছে- সেই সংখ্যা জানাতে পারেনি আল মাসিরা।

গত ৭ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত ও বিপর্যস্ত ইয়েমেনে অস্থিরতার সূত্রপাত হয় ২০১৪ সালে, যখন দেশটির আব্দ-রাব্বু মানসুর হাদির নেতৃত্বাধীন সরকারকে হটিয়ে রাজধানী সানা দখল করে নেয় হুথি বিদ্রোহীরা।

হাদির সরকারকে ফের ক্ষমতাসীন করতে ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সৌদি-ইয়েমেন-আমিরাত সামরিক জোট।

গৃহযুদ্ধ ও সংঘাত চলার ফলে প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এবং একদা স্বচ্ছল এই দেশটি। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ বছরে অন্তত ১০ হাজার শিশুসহ ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে ইয়েমেনে, বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। এছাড়া দেশটির অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে খাদ্য ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের গুরুতর সংকটে ভুগছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য