,

করোনা রোধে পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের জন্য স্কুল-কলেজ বন্ধসহ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিত করা হয়। হঠাৎ পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ডিগ্রির শিক্ষার্থীরা।

আজ শনিবার সকাল সাড়ে ৯ টায় নীলক্ষেত মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালে দ্বিতীয়বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা ২০২২ সালে শেষ হচ্ছে। গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী কাওসার হোসেন বলেন, আমরা এমনিতেই ভয়াবহ সেশনজটে আছি। আজ শেষ পরীক্ষা থাকলেও কেন্দ্রে এসে জানতে পারি পরীক্ষা স্থগিত। আমাদের সঙ্গে এমন প্রহসন কেন? আজকের পরীক্ষা নিলে কী হতো?

সাত কলেজের ডিগ্রির এসব শিক্ষার্থীদের পরীক্ষা ইডেন কলেজে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য