,

জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী মিট লোফ আর নেই

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘ব্যাট আউট অব হেল’ অ্যালবাম দিয়ে বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা কুড়ানো মার্কিন সঙ্গীতশিল্পী মিট লোফ আর নেই। ৭৪ বছরের বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

মিট লোফের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর ফেসবুকে নিশ্চিত করা হয়েছে।

এক ফেসবুক স্ট্যাটাসে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘ভগ্ন হৃদয়ে এটা ঘোষণা করছি যে, অতুলনীয় মিট লোফ আজ রাতে প্রয়াত হয়েছেন। এ সময় তার স্ত্রী পাশে ছিলেন।’

বিশ্বব্যাপী মিট লোফের ১০ কোটি গানের অ্যালবাম বিক্রি হয়েছে। সঙ্গীত সাধনার পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

তাকে ‘ফাইট ক্লাব’, ‘রকি অরর পিকচার শো’ ও ‘ওয়েনি’ম ওয়ার্ল্ডে’র মতো চলচ্চিত্রে দেখা গেছে।

মৃত্যুর আগে শেষ ২৪ ঘণ্টায় তার দুই মেয়ে পার্ল ও আমান্দা এবং তার ঘনিষ্ট বন্ধুরা পাশে ছিলেন।

১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে জন্মগ্রহণ করেন মিট লোফ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি