,

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ফেরত যুবক করোনা পজেটিভ

news-image

দিনাজপুর প্রতিনিধি : ভারত থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর পরীক্ষা করে নয়ন কুমার (৩৪) নামের এক পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার বিকেলে এই ইমিগ্রেশন চেকপোস্ট ব্যবহার করে তিনি দেশে ফিরে আসেন। নয়ন কুমার নওগাঁ জেলার নিয়ামতপুর থানার চকদেউলা গ্রামের ভবানি চরণের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা শ্যামল কুমার দাস।

তিনি আরও জানান, নয়ন ও তার মা ভারতে চিকিৎসা শেষে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরত আসেন। এসময় নিয়ম অনুযায়ী তাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা। করোনা পরীক্ষায় নয়ন নামের পাসপোর্ট যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে, তবে তার মা করোনা নেগেটিভ। তবে মা-ছেলে দুজনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন,আজকে ভারত ফেরত এক পাসপোর্ট যাত্রী করোনা আক্রান্ত হয়েছেন। আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদের আইসোলেশনে রেখেছি। এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ফেরত আসা সকল যাত্রী করোনা পরীক্ষা করা হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানাতে আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু