,

আলোচনায় বসতে শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া শাবিপ্রবির আন্দোলনরতদের

news-image

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন শিক্ষার্থীরাও।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে ভিডিওকলে যোগাযোগ করে এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছেন।

ভিডিওকলে দীপু মনি শিক্ষার্থীদের বলেন, বিশ্ববিদ্যালয় কীভাবে আরও ভালোভাবে চলবে সেটা নিয়েও কথা বলতে চাই। আপনারা যারা আসবেন জানান।

বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে অবশ্যই আলোচনায় বসতে হবে। আপনারা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নেবেন। যারা প্রতিনিধি দলে আসবেন, তারা যেন সবার প্রতিনিধি হন।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের ফোনে কথা হয়েছে। তারা আলোচনা করে কয়েকজনকে প্রতিনিধি করে খুব শিগগিরই আলোচনার জন্য পাঠাবেন।

অনশন ভেঙে আলোচনা করবেন কিনা? জবাবে শিক্ষার্থীরা বলেন, ‘অনশন না ভেঙেই আলোচনায় বসা হবে। আমরা অনশনকারীদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অনশন ভাঙার জন্য। কিন্তু তারা আমাদের জানিয়েছেন, উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।’

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাবিপ্রবির বিভিন্ন বিভাগের ২৪ শিক্ষার্থী উপাচার্যের বাসভবনের সামনে আমরণ অনশনে বসেছেন। ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে তারা অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য