,

রাবির ক্লাস অনলাইনে, খোলা থাকবে হল

news-image

রাবি প্রতিনিধি : চলমান করোন পরিস্থিতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সশরীর ক্লাস আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময় আবাসিক হলগুলো খোলা থাকবে এবং অনলাইনে ক্লাস চলবে। এ ছাড়া অফিসিয়াল কার্যক্রম সীমিত পরিসরে চলবে।

আজ শুক্রবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে অনুষ্ঠিত প্রশাসনের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।

জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেকে ২১ জানুয়ারি থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস বন্ধ থাকবে৷ তবে বিভাগ চাইলে অনলাইনে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে৷ বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ সরকারি ছুটির দিন ব্যতীত সকাল ৯ টা থেকে দুপুর ২ পর্যন্ত খোলা থাকবে। আবাসিক হলগুলো খোলা থাকবে৷ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম করা যাবে না৷

তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগগুলো নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া ও অধ্যাপক সুলতান-উল-ইসলামসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

এর আগে বিকেল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেন। আজ শুক্রবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা বলেন, ‘আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাই না। স্বাস্থ্যবিধি মেনে ক্লাস ও পরীক্ষা দিতে চাই।’

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়