,

ডিপজলের অনুরোধে নির্বাচনে প্রার্থী হন মৌসুমী

news-image

অনলাইন ডেস্ক : আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে বেড়েছে প্রার্থীদের পদচারণা। ভোট প্রার্থী তারকাদের এখন তাদের তাবুতে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। সম্প্রতি জায়েদ মিশা প্যানেলের তাবুতে একসঙ্গে দেখা গেল মনোয়ার হোসেন ডিপজল ও অভিনেত্রী মৌসুমীকে। এসময় কিছু সময়ের জন্য হাত ধরে একসঙ্গে হেঁটে নির্বাচনী প্রচারণা চালান এই দুই তারকা।

এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবারের নির্বাচনে নিজের প্রার্থী হওয়া প্রসঙ্গে মৌসুমী জানান, ডিপজল ভাই আর আমি একসঙ্গে অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করেছি। নির্বাচনের পূর্বে মাঝেমধ্যে আমার বাসায় আসতেন ডিপজল ভাই। আমাকে প্রার্থী হওয়ার অনুরোধ করেছেন। আমি তার অনুরোধ রেখেই নির্বাচনে এসেছি।

এসময় জায়েদ খান ও মিশা কমিটির প্রশংসা করতে ভুললেন না এ ঢালিউড অভিনেত্রী। তিনি বলেন, মিশা ও জায়েদ অনেক ভালো কাজ করেছেন। আমি তো তাদের কর্মকাণ্ড দেখেছি। তারা ভালো কাজ করেছে বলেই তাদের প্যানেলের যুক্ত হয়েছি।
এদিন মনোয়ার হোসেন ডিপজলও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলেন, আমরা হল মালিকদের সঙ্গে কথা বলেছি। তারা সিনেমা চায়। আমি এরমধ্যে পাঁচটা সিনেমার কাজ শেষ করেছি। আরো ছবি নির্মাণের পরিকল্পনা করেছি। আমাদের প্যানেল নির্বাচিত হলে আমরা বেশকিছু সিনেমা বানানোর উদ্যোগ নিব, এজন্যই আমাদেরকে নির্বাচিত করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য