,

লাইবেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ২৯ জন নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লাইবেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মনরোভিয়ায় এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দেশটির তথ্য প্রতিমন্ত্রী জালাওয়াহ তনপো।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন, ২৯ জন মারা গেছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর নিউ ক্রু টাউন এলাকার চার্চটিতে সারারাতব্যাপী এক প্রার্থনা সভার আয়োজন করেন খ্রিস্টান ধর্মানুসারী বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের একজন এক্সোডাস মরিয়াস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্রার্থনা চলাকালীন অস্ত্রধারী একটি দল চার্চের ভিড়ের মধ্যে ডাকাতির চেষ্টা চালালে তাড়াহুড়ো করে সবাই বের হতে গেলে এই পদদলিতের ঘটনা ঘটে।

তিনি বলেন, ‘আমরা দেখলাম একদল লোক চাপাতি ও অন্যান্য অস্ত্র নিয়ে ভিড়ের দিকে আসছে। দৌঁড়ানোর সময়, কিছু লোক ছিটকে পড়ে এবং অন্যরা মাটিতে তাদের ওপর দিয়ে চলে যায়।’

তবে পুলিশ জানিয়েছে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এই ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জর্জ উইয়েহ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য