,

মায়ের কবরে শায়িত হলেন কাজীদা

news-image

নিজস্ব প্রতিবেদক : মায়ের কবরে শায়িত হলেন জনপ্রিয় গুপ্তচর চরিত্র ‘মাসুদ রানা’র স্রষ্টা কাজী আনোয়ার হোসেন। তিনি কাজীদা নামে পরিচিত।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর বনানী কবরস্থানে মা সাজেদা খাতুনের কবরে তাকে দাফন করা হয়। এর আগে সেগুনবাগিচার কাঁচাবাজার মসজিদে বাদ জোহর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনাক হোসেন বলেন, দেশের যুব সম্প্রদায়ের কাছে কাজী আনোয়ার হোসেন ‘আইকনিক হিরো’ হয়ে উঠেছিলেন। তিনি যুব সম্প্রদায়ের একটা বড় অংশকে প্রভাবিত করতে পেরেছিলেন। কিন্তু রাষ্ট্রীয়ভাবে তার তেমন মূল্যায়ন হয়নি। অবশ্য কাজী আনোয়ার হোসেন নিভৃতচারী জীবনযাপন করেছেন। তিনি পদক নিয়ে ভাবেননি। তবে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে তাকে স্বীকৃতি দেওয়ার।

বুধবার বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই পাঠকপ্রিয় লেখক। রাতে মরদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমঘরে। সেখান থেকে গতকাল সকালে কাকরাইলের কোয়ান্টাম ফাউন্ডেশন কার্যালয়ে গোসলের পর তার সেগুনবাগিচার বাসভবনে নেওয়া হয়।

করোনা পরিস্থিতির বিবেচনায় সর্বসাধারণের ভিড় না করতে আগে থেকেই তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল। এ জন্য ছিল সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের কোনো আয়োজন। বাদ যোহর সেগুনবাগিচার কাঁচাবাজার মসজিদে জানাজার পর মরদেহ বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হয়।

গত বছরের অক্টোবরে কাজী আনোয়ার হোসেনের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। মাঝে পাঁচবার হাসপাতালে ভর্তি ছিলেন। তারপর ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হয়। গত ১০ জানুয়ারি থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বুধবার বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেবা প্রকাশনীর কর্ণধার হিসেবে তিনি ষাটের দশকের মধ্যভাগে ‘মাসুদ রানা’ নামক গুপ্তচর চরিত্র সৃষ্টি করেন। এর কিছু আগে তার সৃষ্টি ‘কুয়াশা’ নামের আরেকটি জনপ্রিয় চরিত্র পাঠকমহলে আলোচিত হয়। ‘বিদ্যুৎ মিত্র’ ও ‘শামসুদ্দীন নওয়াব’ ছদ্মনামেও বই লিখেছেন তিনি। সেবা প্রকাশনীর প্রকাশক এবং এই প্রকাশনার সিরিজ মাসুদ রানার লেখক হিসেবে নন্দিত ছিলেন তিনি। সবার কাছে হয়ে উঠেছিলেন ‘কাজীদা’। ব্যক্তিজীবনে কাজী আনোয়ার হোসেন ছিলেন রহস্যময় চরিত্র। প্রকাশ্য অনুষ্ঠানে তাকে খুব একটা দেখা যেত না, গণমাধ্যমও এড়িয়ে চলতেন। তাকে নিয়ে লোকমুখে প্রচলিত আছে নানা রকম গল্প।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য