,

খোলামেলা অবতারে হাজির হলেন দীপিকা

news-image

বিনোদন ডেস্ক : ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিয়ের পর পোশাকের ব্যাপারে কিছুটা ‘রক্ষণশীল’ হন দীপিকা পাডুকোন। ছবিতে বা বাস্তবে বেশির ভাগ সময়ই তাকে শাড়ি, সালোয়ার-কামিজ বা লম্বা গাউনে দেখা গেছে। খোলামেলা পোশাকে দেখা যায়নি বললেই চলে। তবে এবার ‘গেহরাইয়া’র ট্রেলারে পাওয়া গেল অভিনেত্রীর উষ্ণ উপস্থিতি। ছবিতে দীপিকা বিকিনি পরেছেন, সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে চুমু খেয়েছেন, দেখা গেছে কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যেও।

গেল কয়েক বছরে ‘বাজিরাও মাস্তানি’, ‘পদমাবৎ’-এর মতো ইতিহাসভিত্তিক ও ‘ছপাক’-এর মতো বিষয়ভিত্তিক ছবিতে অভিনয় করেছেন দীপিকা। কিন্তু ‘গেহরাইয়া’র মতো এমন খোলামেলা অবতারে দেখা যায়নি। দুই বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, সিরিয়াস ছবি করতে করতে ক্লান্ত তিনি। আপাতত করতে চান হালকা মেজাজের ছবি। ‘গেহরাইয়া’ সম্ভবত সেটারই উদাহরণ।

শকুন বাত্রা পরিচালিত ছবিটির গল্প এক অসুখী পরিবারের। ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখা যায় আলিশা ও করণের সম্পর্কে নানা ঝামেলা চলছে। এরমধ্যে চাচাতো বোন টিয়ার হবু বর জায়ানের সঙ্গে অসম সম্পর্কে জড়িয়ে পড়ে আলিশা। এই জায়ান ও আলিশার চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধান্ত ও দীপিকা। টিয়ার চরিত্রে অনন্যা পাণ্ডে। ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে আমাজন প্রাইম ভিডিওতে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য