,

বেঁচে থেকেও মৃত অভিনেতা পলাশ!

news-image

বিনোদন প্রতিবেদক : সময়ের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ বেঁচে আছেন। তবে তার ফেসবুক অ্যাকাউন্ট বলছে সে মৃত! আর সে কারণে তার অ্যাকাউন্ট ‘রিমেম্বারিং’ করে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে বিস্মিত এই অভিনেতা নিজেও। তার ভাষ্য, ‘আমি যেহেতু কথা বলতে পারছি, তার মানে বেঁচে আছি। আসলে যারা মানসিকভাবে বিকৃত তারা ফেসবুকে আবেদন করে জানিয়েছে, আমি নাকি মারা গেছি। কিছু বলার নেই! ইতোমধ্যে ব্যবস্থা নিয়েছি। এখন কাজ চলছে। ৪৮ ঘণ্টার মধ্যে বিষয়টা ঠিক হয়ে যাবে আশা করছি।’

সঙ্গে যোগ করে পলাশ আরও বলেন, ‘আমি মনে করি এটা তারাই করেছে, যাদের মনুষ্যত্ব বিকৃত। তাদের শান্তি কামনা করছি।’

মূলত, যেসব ফেসবুক অ্যাকাউন্টের অধিকারী মৃত্যুবরণ করেন, তাদের প্রোফাইলেই কর্তৃপক্ষ এই ট্যাগ লাগিয়ে দেয়। তাই আপাতত তাকে ‘মৃত’ দেখাচ্ছে।

এদিকে, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের সুবাদে আলোচনায় আসেন পলাশ। নাটকের কল্যাণেই তার নাম জিয়াউল হক পলাশ হলেও সবাই তাকে ‘কাবিলা’ বলেই ডাকেন। যদিও তিনি শোবিজে পা রেখেছিলেন একজন নির্মাতা হিসেবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য