,

যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে ৮ জনকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান বিচারক নুসরাত চৌধুরী। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই মনোনয়ন নিশ্চিত হলে তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন ফেডারেল জজের আসনে বসবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বাইডেন ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে একজন নাগরিক অধিকার আইনজীবী আছেন যিনি ফেডারেল বেঞ্চের প্রথম মুসলমান নারী বিচারক হতে যাচ্ছেন।

বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব ইলিনয়ের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত নুসরাত চৌধুরী নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্টের ফেডারেল জজ হিসেবে বাইডেনের মনোনয়ন পেয়েছেন। ব্রুকলিন ও সেন্ট্রাল ইসলিপে এর কোর্টহাউস রয়েছে।

নুসরাত চৌধুরী ২০০৮ থেকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) কাজ করেছেন। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম উপপরিচালক পদে ছিলেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড