,

ফখরুলসহ বাসার সবাই করোনামুক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তার বাসার অন্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন মির্জা ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস।

মো. ইউনুস জানান, বাসার সবাই করোনা পরীক্ষার জন্য গতকাল বুধবার দিয়েছিলেন। ওই দিন রাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে করোনা নেগেটিভ হলেও স্যার (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) শারীরিকভাবে এখনো অনেক দুর্বল। এজন্য ডাক্তার আরো কয়েকদিন স্যারকে বিশ্রামে থাকতে বলেছেন।

এর আগে গত ১১ জানুয়ারি বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম করোনা ভাইরাস পজেটিভ হন। আক্রান্তের পর উত্তরার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তারা।

পরে গত ১৪ জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রীর পর তার বাসায় অবস্থানরত কন্যা, ছোট ভাই, কাজের লোকসহ সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত হন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য