,

আঙিনা ঝাড়ু দেওয়া নিয়ে কোন্দল, রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে যুবক খুন

news-image

উখিয়া প্রতিনিধি : আঙিনায় ঝাড়ু দেওয়া নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে মনির হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করেছে ৮-এপিবিএন। আটককৃতরা হলেন- ক্যাম্প-১৫ এর এইচ/৫ ব্লকের মৃত নুরুর ছেলে মো. ইউনুছ (৩৫) ও এইচ/২ ব্লকের মৃত মুতুল হোসেনের ছেলে মো. ইয়াছিন (৪৪)। অন্যদিকে, নিহত মনির ক্যাম্প-১৫ এর এইচ-৬ ব্লকের মোহাম্মদ ইউনুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ৮টার দিকে কক্সবাজারে উখিয়ার জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫ এর এইচ ব্লকের বাড়ির আঙিনায় ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। মিয়ানমারে থাকাকালীন সময় থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ ছিল। সে দেশের সামরিক জান্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার পরও দুই পরিবার পাশাপাশি ব্লকে অবস্থান করে আসছিল এবং তাদের বিরোধ চলমান ছিল।

গতকাল বুধবার বিকেলে আঙিনায় ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে কেফায়েতুল্লাহ এবং মৌলভী মনিরের আপন বড় ভাই পীর মোহাম্মদের সঙ্গে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে কেফায়েতুল্লাহসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজন লোক একইদিন রাত ৮টার দিকে মৃত মৌলভী মনিরের ঘরের পাশে এসে হামলা করে। একসময় মনিরের পেটের বাম পাশে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত যুবককে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিডি নং- ৫৫৫ , তাদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য