,

‘ইচ্ছাকৃতভাবে’ করোনা সংক্রমিত, সংগীতশিল্পীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ইউরোপের দেশ চেক রিপাবলিকে ‘ইচ্ছাকৃতভাবে’ করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর মৃত্যু হয়েছে এক সংগীতশিল্পীর। বার্তা সংস্থা এএফপি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এএফপি জানায়, করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশটিতে বার-রেস্টুয়েন্টসহ বিভিন্ন স্থানে ভ্রমণ কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে টিকা সনদ দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। টিকা সনদ দেখাতে না পারলে সম্প্রতি করোনা থেকে সেরে ওঠার ডকুমেন্ট দেখানোর নিয়ম করা হয়েছে দেশটিতে।

হানা হরকা নামে ওই ফোক গায়িকা টিকা নিতে অনিচ্ছুক ছিলেন। তাই তিনি তার করোনাক্রান্ত স্বামী ও ছেলের কাছে ইচ্ছা করেই গিয়েছিলেন বলে তার ছেলে জ্যান রেক জানিয়েছেন। অবশ্য তার স্বামী ও ছেলে দুজনেরই টিকা নেওয়া ছিল। তারা সেরে ওঠার পর ৫৭ বছর বয়সী হানা আক্রান্ত হন। গত রোববার তার মৃত্যু হয়।

হানা টিকাবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। মৃত্যুর দুইদিন আগেও টিকা নেওয়ার চেয়ে করোনা সংক্রমিত হওয়া ঢের ভালো বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য