,

র‌্যাঙ্কিংয়ে এগোলেন কোহলি, পেছালেন রোহিত

news-image

অনলাইন ডেস্ক : আইসিসি টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ট্রাভিস হেড। সাত ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানে উঠে এসেছেন তিনি।

অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১০১ রান করেন হেড। ম্যাচ সেরার পুরস্কারও উঠেছে তার হাতে। পুরো সিরিজে ৩৫৭ করে সিরিজ সেরাও হন হেড। এর আগে তার ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং ছিল ১০। অস্ট্রেলিয়ান ব্যাটারকে জায়গা ছেড়ে দিয়ে ছয়ে নেমে গেছেন রোহিত শর্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে চোটের কারণে খেলতে পারেননি তিনি।

তবে প্রোটিয়াদের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে দুই ইনিংসে ৭৯ ও ২৯ রানের ইনিংস খেলে দুই ধাপ এগিয়ে সাতে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে শেষ টেস্টে ব্যাটে রান পেয়ে তিনি র‌্যাঙ্কিংয়ে টপকে গেছেন বাবর আজম ও দিমুথ করুনারত্নেকে।

ভারতীয় ব্যাটারদের মধ্যে সদ্য হালনাগাদ করা আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন ঋষভ পন্ত। শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে অপরাজিত সেঞ্চুরিতে ১০ ধাপ লাফিয়ে ১৪তম স্থানে জায়গা করে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে নড়চড় হয়নি বাংলাদেশের লিটন দাশের অবস্থান। ১৫তম স্থানেই আছেন তিনি। টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে ঢুকেছেন জসপ্রীত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী