,

ব্রাহ্মণবাড়িয়ায় টমেটো চাষ করে আশার আলো দেখছেন কৃষকরা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শীতকালীন টমেটো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারদর ভাল হওয়ায় টমেটো বাজারে তুলতে জমিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলার চাষীরা।
সরেজমিনে দেখা গেছে শীতকালীন সবজি লাউ, কুমরা, সীম, করলা, শশা চাষের পাশাপাশি টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এখানকার চাষীরা। উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাস ধরনের টমোটো চারা জমিতে লাগিয়েছেন চাষিরা । বিশেষ প্রদ্ধতিতে কৃষকরা টমোটো অধিক  ফলানোর জন্য নানা রকম কৌশলে অবলম্বন করছেন। বাঁশের লম্বা সাঁড়িবদ্ধ মাঁচায় টমোটো গাছ গুলোকে দাঁড় করিয়েছেন। গাছে প্রতি পাতা ফাঁকে ঝাঁকে ঝাঁকে ঝুলছে কাচা পাকা টমোটো। জেলা সদরের সুলতানপুর, আখাউড়া মনিয়ন্দ, নবীনগর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে এ টমোটো চাষের দৃশ্য চোখে পড়ছে।
 টমেটো চাষি হানিফ মিয়া বলেন, শীতকালীন টমোটো চাষ করে আমরা লাভের মুখ দেখছি। বর্তমানে বাজারদর ভালো, বাগান থেকে প্রাইকাররা প্রতিমণ টমোটো ১৫০০ শত টাকা দরে কিনে নিচ্ছেন। চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখানকার সবজি চালান হয়ে থাকে। নাসিরনগরের আরেক চাষী ইদ্রিস মিয়া জানান, ৮ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এলাকার কয়েক হাজার চাষি এ বছর ব্যাপকভাবে জমিতে উচ্চফলনশীল জাতের টমেটো আবাদ করেছেন। এসব জমিতে উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাসসহ নানা জাতের টমেটোর চারা লাগিয়ে এখন বেশ লাভবান তারা। অবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের মুখ দেখছেন।
জেলা কৃষি অফিস জানান, কৃষিকাজে এখানকার চাষিরা বেশ তৎপর। বিশেষ করে সবজি চাষে চাষিরা বেশ সাফল্য এনেছেন। টমেটো চাষের প্রতি দিনদিন চাষীরা ঝুঁকছেন। স্থানীয় কৃষি অফিস থেকে চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ দেওয়া হয়। পাশাপাশি টমেটো চাষের জন্য সবধরণের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য