,

‘পুষ্পা’ নিয়ে এবার মুখ খুললেন রাশমিকা

news-image

বিনোদন ডেস্ক : ভারতের পুষ্পা ছবিটি মুক্তি পেয়েছে প্রায় এক মাস হতে চলল। ভারতের তামিল, তেলেগু, মালয়ালাম, কন্নড়ের পাশাপাশি হিন্দিতেও মুক্তিপ্রাপ্ত এই ছবি বলিউড-হলিউডকে টক্কর দিয়েছে অনায়াসে। আর এ সাফল্যের পরেই এক লাফে পারিশ্রমিক বাড়িয়ে নিয়েছেন ছবির নায়িকা রাশমিকা মান্দনা।

রাশমিকা ছবিতে তার অভিনয়ের জন্য ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং তার `সামি সামি’ গানটি ইতোমধ্যে নেট দুনিয়া ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড লাইফের পুষ্পের সাফল্য সম্পর্কে অভিনেত্রী রাশমিকা এক সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, পুষ্প এমন একটি ছবি যা আমাদের সবাই কঠোর পরিশ্রম করেছি, যেমন পরিশ্রম করেছেন আমার সহ-অভিনেতা আল্লু অর্জুনও। আমাদের সবার কঠোর পরিশ্রমে এই সফলতা এসেছে। আমি সবসময় বলে আসছি, এ ছবিতে আমরা দর্শকদের সম্পূর্ণ ভিন্ন জগতে নিয়ে যাব।

তিনি আরও বলেছেন, এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় চলচ্চিত্র এবং আমি এর আগে এমন কাজ করিনি। আমি পুষ্প ছবি নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। আমি জানতাম আমরা মানুষকে একটি নতুন কিছু দেখানোর চেষ্টা করছি। আমি মনে করি, ছবিটি ঠিক সেটি করতে সক্ষম হয়েছে।

পুষ্পার দ্বিতীয় ছবি পুষ্পা: দ্য রুলের শুটিং কবে শুরু করবেন জানতে চাইলে রাশমিকা হেসে বলেন, আমি জানি না আমি জানাতে পারব কিনা । কিন্তু শিগগিরই শুরু হতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য