,

কেনিয়াকে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : কমনওয়েলথ গেমস ক্রিকেটের বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার পর এবার কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে কেনিয়াকে ৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে রুমানা-রিতুরা।

আজ বুধবার নিজেদের ‍দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান তুলেছিল টাইগ্রেসরা। ওপেনার মুরশিদা খাতুন ১৯ বলে ২৬ করলেও ব্যর্থ হন টপঅর্ডারের বাকি পাঁচ ব্যাটার। তাদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। তবে বাংলাদেশকে আশা দেখায় সালমা খাতুন ও রিতু মনির যুগলবন্দি জুটি।

মাত্র ৫০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে দারুণ এক জুটিতে টেনে তোলেন সালমা ও রিতু। সালমা ৩২ বলে ৩৩ আর রিতু ৩৪ বলে খেলেন ৩৯ রানের হার না মানা ইনিংসে দারুণ সংগ্রহ পায় টাইগ্রেসরা।

লক্ষ্য তাড়ায় কখনই ম্যাচে ছিল না কেনিয়া। শুরুর চারজনই ব্যর্থতার পরিচয় দেন। পাঁচে এসে শারুন জুমার ২০ বলে ২৪ রানের ইনিংস বাদ দিলে আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি বাংলাদেশি বোলারদের সামনে। ১২.৪ ওভারেই ৪৫ রানে অলআউট হয় কেনিয়া। প্রতিপক্ষের শিবিরে বড় আঘাতহানেন বাংলাদেশি বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। মাত্র ১২ রান খরচায় ৫টি উইকেট শিকার করেন তিনি। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও উঠেছে তারই হাতে।

এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশের মেয়েরা। এক ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী