,

এক বিজ্ঞাপনে তিন চরিত্রে বিদ্যা সিনহা মিম

news-image

বিনোদন প্রতিবেদক : বিয়ের পর প্রথমবারের মতো শুটিংয়ে ফিরলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। যদিও সোমবার অংশ নেয়ার কথা ছিলো তার কিন্ত করোনা সার্টিফিকেট না থাকায় সেসময় শুটিং বাতিল করা হয়।

করোনা নেগেটিভ সার্টিফিকেট দেখানোর পর আজ মঙ্গলবার কাজে ফিরেন মিম। নাইন এন্ড অ্যা হাফ স্টুডিওতে অংশ নেন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে।

ওয়ালটন গ্যাস স্টোভের এ বিজ্ঞাপনটি নির্মাণ করছেন ‘মৃধা বনাম মৃধা’-খ্যাত নির্মাতা রনি ভৌমিক।

বিদ্যা সিনহা মিম বাংলাদেশ জার্নালকে বলেন, শুটিং বাতিল হয়নি, পিছিয়েছে। গতকালকে শুট করার কথা ছিলো, এখন আজকে করছি। করোনা টেস্ট করানোর পর রিপোর্ট আসতে দেরি হওয়ায় গতকাল করতে পারিনি।

মিম আরও বলেন, গ্যাস স্টোভের বিজ্ঞাপন করছি আজকে। এখানে আমাকে ভিন্নরূপে দেখা যাবে, একইসাথে তিনটি চরিত্রে। এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। কাজটি করে বেশ ভালো লাগছে।

নির্মাতা রনি ভৌমিক বলেন, বিজ্ঞাপনটি ওয়ালটন গ্যাস স্টোভের। গল্পভিত্তিক এ বিজ্ঞাপনটিতে মিমকে একইসাথে তিন চরিত্রে দেখা যাবে।

জানা যায়, শিগগিরই বিজ্ঞাপনটি সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও অনলাইনে দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য