,

ওমিক্রন হতে পারে করোনার শেষ ধাপ, আশা ফাউচির

news-image

অনলাইন ডেস্ক : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের মধ্য দিয়েই প্রাণঘাতী করোনাভাইরাসের চলমান মহামারি পর্ব পার করে এনডেমিক বা সাধারণ রোগের স্তরে পৌঁছাতে পারে বলে আশা করছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। তবে তিনি এটাও বলছেন যে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি।

এনডেমিক পর্যায়ে একটি ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর মানে হলো- ওই এলাকায় রোগীটি থাকবে, মানুষ আক্রান্তও হবে। তবে এর প্রকোপ এবং ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম, এ রোগের ব্যবস্থাপনাও হবে অনেক সহজ।

মার্কিন স্ংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত নভেম্বরের শেষে দিক থেকে পুরো বিশ্বে দ্রুত ছড়াতে থাকা করোনাভাইরাসের ওমিক্রন ধরনটি অনেক বেশি সংক্রামক হলেও আগের ধরনগুলোর মতো ততটা গুরুতর অসুস্থতার কারণ হচ্ছে না। ফলে এর মধ্য দিয়েই পৃথিবীর মানুষ কোভিডের মহামারি পর্যায় অতিক্রম করতে পারে বলে আশা জাগছে।

ড. অ্যান্থনি ফাউচি বলেছেন, এই রোগ সাধারণ স্তরে তখনই পৌঁছাবে যখন আর কোন নতুন ভ্যারিয়েন্ট আসার সম্ভবনা থাকবে না।

গত সোমবার বিশ্ব অর্থনৈতিক ফোরামের একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউচি বলেন, ‘ডেল্টা ভ্যারিয়েন্টের কিছু বৈশিষ্ট্য ওমিক্রনে দেখা যাচ্ছে না, এটা আমাদের জন্য সৌভাগ্যের। কিন্তু যে বিপুল সংখ্যক মানুষকে এটা আক্রান্ত করছে, তাতে সেই সুবিধাটা কাজে নাও লাগতে পারে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য