,

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদ্ককে বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদ্ক এটি এম কামালকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের কথা বলা হয়।

চিঠিতে এটিএম কামালকে উদ্দেশ্য করে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ প্রসঙ্গে টিএম কামালে বলেন, তিনি অবাক বিস্মিত। তার নামে চিঠি অথচ এর আগেই কোনো মহল গণমাধ্যমে সেই চিঠি পাঠিয়ে দিলো। তিনি নিজেকে সব সময় শহীদ জিয়ার আদর্শের সৈনিক এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মী। সেখান থেকে তাকে কেউ বিচ্যুত করতে পারবে না। যেহেতু দল করেন তাই দলের যদি এমন কোনো সিদ্ধান্ত আসে তিনি সেটা মাথা পেতে নেবেন।

এটিএম কামাল ছিলেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট। তিনি রীতিমতো নিজের দল ও প্রশাসনের চাপের মুখেও শেষ অবধি তৈমুরের পাশেই ছিলেন।

এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে খালেদা জিয়ার উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করে বিএনপি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য