,

শিমুকে খুন করে স্বামী, লাশ গুমে বন্ধু ফরহাদ

news-image

নিউজ ডেস্ক : কেরানিগঞ্জে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দাম্পত্য কলহের জের ধরে তাকে (শিমু) হত্যা করেছে স্বামী নোবেল। আর লাশ গুমে সে বন্ধু ফরহাদের সহযোগিতা নেয়।

মঙ্গলবার দুপুরে ওই ঘটনার বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিমুর স্বামী নোবেল ও লাশ গুমের ঘটনায় নোবেলের বন্ধু ফরহাদের সংশ্লিষ্টতার কথা জানান এসপি মারুফ।

এর আগে সোমবার সকাল ১০ টায় কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর দিন শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে নিহত শিমুর ভাই শহিদুল ইসলাম খোকন রাতে সাংবাদিকদের জানিয়েছেন, তার বোন জামাই নোবেল প্রায়ই শিমুকে মারধর করতেন। সে মাদকাসক্ত। র‌্যাব ও পুলিশের কাছে তারা হত্যার কথা স্বীকার করেছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি