,

সালমানের সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জন!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেনি এমন নায়িকা খুঁজে পাওয়ায় মুশকিল। নতুন করে ভাইজানের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে তেলেগু ইন্ড্রাস্ট্রির নায়িকা সামান্থার। সালমানের সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে সামান্থার। এমনকি পানভেলে সালমানের জন্মদিনের পার্টিতে এই অভিনেত্রীকে দেখা গেছে। এর পর থেকে সালমানের সঙ্গে সামান্থার সম্পর্ক নিয়ে গুঞ্জন বেড়েছে। তবে ভাইজানের সঙ্গে গুঞ্জনের খবরে বেশ বিরক্ত এই হলিউড নায়িকা।

এ প্রসঙ্গে ভারতীয় এক অনলাইন সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আমার মনে হয়, মানুষ বেশি কথা বলতে ভালোবাসে। কিছু না হলেও মানুষ অনেক কিছু অনুমান করে বলতে ভালোবাসে বলে আমি মনে করি। আমি সালমানের সঙ্গে দেখা করেছি। উনি খুবই ভালো মানুষ। ওনার ব্যাপারে এখন শুধু এটুকুই বলতে পারি। আমি বুঝতে পারি না মানুষ এত তথ্য কোথা থেকে পায়।

সামান্থা আরও বলেছেন, আসলে আমি বলতে চাই যে আমি তার সঙ্গে (সালমান) দেখা করেছি। হৃতিক রোশনের সঙ্গেও আমি দেখা করেছি। কিন্তু হৃতিক আর আমার ব্যাপারে তো কেউ কিছু বলেনি। তাই বুঝে উঠতে পারি না যে এ ধরনের খবরের জন্ম কোথা থেকে হয়।

বলিউডের বেশ কয়েকটা ছবি দেখার সুযোগ হয়েছে সামান্থার। প্রিয় হিন্দি ছবির প্রসঙ্গে এই হলিউড নায়িকা বলেছেন, সালমানের ছবি ‘সুলতান’ আমার সবচেয়ে প্রিয় বলিউড সিনেমা।

সামান্থা লকউড সালমানের সঙ্গে দেখা করা প্রসঙ্গে বলেছেন, সালমানের পার্টিতে যাওয়ার আগে দু-তিনবার ওনার সঙ্গে দেখা করেছি। পার্টিতে শুধু সালমানকেই চিনতাম। সালমানের জন্মদিনের পার্টিতে অনেকের সঙ্গে আমার পরিচয় হয়। আর সবাইকেই আমার দারুণ লেগেছে।’

গত মাসে সামান্থা লকউড মুম্বাইয়ে এসেছেন। মুম্বাইয়ে আসার পরপরই এই নায়িকা বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গে দেখা করেছিলেন। সামান্থা ইনস্টাগ্রামে হৃতিকের সঙ্গে তাঁর একটা ছবি পোস্ট করেছিলেন।

বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমের জীবন বড়ই রঙিন। বিটাউনের কোনো না কোনো নায়িকার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা হরহামেশাই উঠে এসেছে। এই মুহূর্তে হলিউড নায়িকা সামান্থা লকউডের সঙ্গে তার সম্পর্কের খবর ‘টক অব দ্য টাউন’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য