,

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু দেখল অস্ট্রেলিয়া

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। অস্ট্রেলিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ ৭৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর এটিই দেশটিতে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

অতি সংক্রামক ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে অস্ট্রেলিয়ায় রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে গত বৃহস্পতিবার দেশটিতে মহামারিতে এক দিনে সর্বোচ্চ ৫৭ জনের মৃত্যু হয়েছিল।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী ডমিনিক পেরোটে বলেছেন, ‘আজ আমাদের রাজ্যের জন্য এক কঠিন দিন।’

কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটি ‘উল্লেখযোগ্য অংশ’ টিকাবিহীন অল্প বয়সী লোকজন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৮ লাখ ৭৬ হাজার ৩৫ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৭৬ জন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য