,

রাজপথেই ফয়সালা হবে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়সরকারকে সরিয়ে গণতন্ত্রের জয়যাত্রা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর ভাষায় ‘চরম ঐক্য’ গড়ার মধ্য দিয়ে রাজপথে নামতে হবে এবং রাজপথেই সবকিছুর ফয়সালা হবে বলে মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও করোনায় আক্রান্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় জিয়া পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে শান্তির ললিত বাণী শোনালে হবে না। সর্বস্তরের মানুষকে রাস্তায় নামতে হবে। এই রাস্তায় হবে আমাদের একমাত্র ফয়সালা।’ তিনি বলেন, ‘এই রাজপথে ফয়সালা ছাড়া আর কোথাও ফয়সালা হবে না। রাজপথেই গণতন্ত্রের জয়যাত্রা নিশ্চিত করতে হবে।’

বর্তমান সরকারকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘তারা সমালোচনা ভয় পায়। তারা বিরোধিতা ভয় পায়। কারণ তাদের জনগণের ভিত্তি নেই। যেকোনো সময় জনগণের প্রবল স্রোতে তারা ভেসে যেতে পারে। এই আতঙ্কে তারা সব সময় থাকে।’ এই আতঙ্কের কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় ও প্রতিহিংসার রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য