,

ধানুষ এবং রাজনীকান্ত-কন্যা ঐশ্বর্যার বিয়ে বিচ্ছেদ

news-image

অনলাইন ডেস্ক : ১৮ বছরের দাম্পত্যে দাঁড়ি টানলেন দক্ষিণী সুপারস্টার ধানুষ। সোমবার রাত ১১টা নাগাদ স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তিনি।

টুইটে ধানুষ লিখলেন, ‘১৮ বছরের একসঙ্গে থাকা। বন্ধু, দম্পতি এবং অভিভাবক হিসেবে। একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে। এই যাত্রা কেবলই একে অপরের সঙ্গ দেওয়ার, বোঝার, বেড়ে ওঠার। একে অপরের জন্য নিজেদের মধ্যে ছোট ছোট বদল ঘটানো এবং তারই সঙ্গে মিলেমিশে যাওয়ার দিন ছিল। আজ এই মুহূর্তে আমরা দুজনে এমন জায়গায় দাঁড়িয়ে আছি, যেখানে আমাদের পথ আলাদা হয়ে গিয়েছে। ঐশ্বর্যা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, দম্পতি হিসেবে আলাদা পথে হাঁটব। স্বতন্ত্র ভাবে নিজেদের চেনার জন্য সময় নেব। আমাদের সিদ্ধান্তকে সম্মান দিয়ে আমাদের ব্যক্তিগত পরিসরে থাকতে দিন দয়া করে। এই মুহূর্তে এই সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের’।

গায়িকা এবং পরিচালক ঐশ্বর্যাও ইনস্টাগ্রাম প্রোফাইলে এই একই বিবৃতি পোস্ট করেছেন। নীচে লেখা, ‘আলাদা করে আর মন্তব্যের প্রয়োজন নেই। কেবল আমাদের ভালবাসার প্রয়োজন’।

২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুষের সঙ্গে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যার বিয়ে হয়। যাত্রা এবং লিঙ্গা, দুই পুত্রসন্তানের অভিভাবক তাঁরা। বড় ছেলের জন্ম ২০০৬ সালে। ২০১০ সালে ছোট ছেলের জন্ম দিয়েছেন ধানুষ-ঐশ্বর্যা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য