,

সিদ্ধিরগঞ্জ সিমুলপাড়া থেকে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

news-image

সিদ্বিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া এলাকার বিহারী ক্যাম্প সংলগ্ন একটি বস্তি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় শওকত হোসেন (৩০) ও সেন্টু মিয়া (৩২) নামে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এই অভিযান চালায়। অভিযানে বস্তিঘরের একটি সুরঙ্গ থেকে ৬ কেজি গাঁজা ৪০০ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, এটি একটি টর্চার সেল। দীর্ঘদিন ধরে এখানে অবৈধ মাদক ও দেশীয় চাকু-ছুরি রাখা হতো। বিভিন্ন মানুষকে নির্যাতন চালানো হতো। এখানে রাতে বিভিন্ন সময় মানুষের চিৎকারের শব্দ শোনা যেতো।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ৬ কেজি গাঁজা, ইয়াবাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে দেখা যায়, রুমের মধ্যে একটি গর্ত করে সেখানে চারদিকে সিমেন্ট ঢালাই করে অবৈধ অস্ত্র রাখা হয়েছিল। মানুষকে এখানে বিভিন্ন সময় দুটি মোটা লাঠি দিয়ে পেটানো হতো।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে এটা তারই একটি অংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য