,

পর্নোগ্রাফি আইনে ইলিয়াসের বিরুদ্ধে মামলা সুবাহর

news-image

অনলাইন ডেস্ক : ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি আইনে গায়ক ইলিয়াস হোসাইনসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন মডেল ও ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা শাহ হুমায়রা সুবাহ। মামলার অন্য আসামি হলেন কারিন নাজ।

বুধবার বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে বনানী থানায় বাদী হয়ে মামলাটি করেন শাহ হুমায়রা সুবাহ। আজ এ মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এজাহার গ্রহণ করে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

মামলার অভিযোগে বাদী বলেন, আপত্তিকর ছবি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠায় ও সামাজিক মর্যাদা হানির লক্ষ্যে ভীতি প্রদর্শনসহ ডিজিটাল মাধ্যমে আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করে। এজাহারে বলা হয়, কারিন নাজ হলেন গায়ক ইলিয়াস হোসাইনের কথিত স্ত্রী ও মডেল।

এর আগে গত ৩ জানুয়ারি রাতে ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বনানী থানায় মামলা করেন সুবাহ। মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য