,

বাংলাদেশ-মার্কিন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে : মিলার

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-মার্কিন সম্পর্ক ভবিষ্যতে আরও উঁচু অবস্থানে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

বুধবার প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের সময় মিলার এ আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, শিগগির ওয়াশিংটন থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। দুই দেশের সম্পর্ক আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তুতি শুরু করেছে ওই প্রতিনিধি দল।

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপদেষ্টার দপ্তরে বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বৈঠক করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকাস্থ আমেরিকা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মিস হেলেন লাফেইভ ও রাজনৈতিক শাখা প্রধান মি. আর্তুরো হাইনস।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিদায়ী রাষ্ট্রদূত বাংলাদেশে প্রায় তিন বছর দুই মাস অবস্থানকালে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যেসব বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়েছিলেন সেগুলো নিয়ে আলোচনা করেন।

উপদেষ্টা গওহর রিজভীও ব্যাবসা-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, প্রতিরক্ষা ও দুর্যোগ ব্যাবস্থাপনায় দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য