,

বাউল বেশে ২০ বছর আত্মগোপনে ‘সিরিয়াল কিলার’

news-image

নিজস্ব প্রতিবেদক : বেশভূষা পরিবর্তন করে বাউল বেশ ধরে দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকা এক ‘সিরিয়াল কিলারকে’ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার সেলিম ফকির পরিচয় লুকিয়ে বাউল বেশে দেশের বিভিন্ন মাজার, রেলস্টেশনে ঘুরে বেড়াতেন।

বুধবার রাতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সেলিম ফকিরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার সেলিম ফকির ভয়ংকর ‘সিরিয়াল কিলার’। ভাঙা তরী ছেঁড়া পাল গানের বাউল মডেল সেলিম ফকির ওরফে বাউল সেলিম ওরফে খুনি হেলাল ওরফে হেলাল হোসেনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

কমান্ডার মঈন জানান, দেশের উত্তরবঙ্গ এলাকায় সেলিম ফকিরের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। এসব হত্যা মামলায় তার বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে। কিন্তু তিনি নানা বেশভূষা ধারণ করে নানা পরিচয়ে দেশের বিভিন্ন মাজার বা রেলস্টেশনে আত্মগোপন করে ছিলেন।

সেলিম চারটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এ বিষয়ে বিস্তারিত তথ্য সম্মেলন করে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য