,

পাসপোর্টের সূচকে এগিয়েছে বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : এবার শক্তিশালী পাসপোর্টের সূচকে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগে ১০৮তম অবস্থানে থাকা বাংলাদেশের বর্তমান অবস্থান ১০৩তম। যৌথভাবে একই অবস্থানে আছে লিবিয়া ও কসোভো।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে। কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করেই সূচকটি তৈরি করা হয়েছে।

সূচকে তালিকার প্রথম সারিতে রয়েছে জাপান, সিঙ্গাপুর, জার্মানি, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, স্পেন, অস্ট্রিয়া, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, সুইডেনের মতো দেশগুলো।

জাপান এবং সিঙ্গাপুর যৌথভাবে প্রথম স্থানে রয়েছে। দেশ দুটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। এরপর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়া ১৯০টি দেশে যেতে পারবেন।

বাংলাদেশের পাসপোর্টধারীরা এখন থেকে আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান রয়েছে তালিকায় সবার নিচে। দেশটির নাগরিকরা ২৬টি দেশে ভিসা ছাড়া চলাচল করতে পারবেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য