,

তৈমুরের প্রচারে শিল্পী আসিফ আকবর (ভিডিও)

news-image

নিজস্ব প্রতিবেদন : শেষ মুহূর্তে জমে উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যার যার মতো করে জনগণের কাছে নানারকম প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোট চাচ্ছেন প্রার্থীরা। এদিকে হাতি মার্কার মেয়র প্রার্থী তৈমুরের নির্বাচনি প্রচারণায় যোগ দিয়েছেন জনপ্রিয় শিল্পী আসিফ আকবর।

নগরীর মেট্রোহল এলাকায় বুধবার দুপুরে তৈমুরের নির্বাচনি প্রচারণায় যোগ দিয়ে বক্তব্য রাখেন শিল্পী আসিফ আকবর। এ সময় তিনি বলেন, ১৬ তারিখ অ্যাডভোকেড তৈমুর আলম খন্দকারকে হাতি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সেই সঙ্গে এই লুটেরা, দুর্নীতিবাজ, ভোটচোর সরকারের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু হয়েছে তাতে সামিল হবে।

তিনি বলেন, হাতি মার্কার বিজয়ের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে হবে যে আগামী নির্বাচনে দিনের ভোট রাতে করা যাবে না। ১৬ তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ভোটকেন্দ্র পাহারা দিবেন এবং ভোট গণনা পর্যন্ত মাঠে থাকবেন। জনগণের যে জোয়ার উঠেছে তাতে তৈমুর আলম খন্দকার ভাইয়ের বিজয় নিশ্চিত।

নারায়ণগঞ্জবাসীকে উদ্দেশ্য করে আসিফ আকবর বলেন, আপনারা ঐতিহ্যবাহী শহরের বাসিন্দা। তৈমুর ভাইকে বিজয়ী করে জুলুমবাজ, জালিম সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সূচনা হবে। ইনশাআল্লাহ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে এবং জনগণের বিজয় হবে।

https://www.facebook.com/watch/?ref=external&v=268524982039189

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য