,

রোহিঙ্গাদের অন্যায় কাজ থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গাদের অন্যায় কাজ থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছে একটি মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

ক্যাম্পে আগুন: খোলা আকাশের নিচে বহু রোহিঙ্গা পরিবার ক্যাম্পে আগুন: খোলা আকাশের নিচে বহু রোহিঙ্গা পরিবার
সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের যাতে অন্যায় কাজ থেকে বিরত রাখা যায়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশি সক্রিয় থাকতে বলা হয়েছে।

মোজাম্মেল হক বলেন, ‘তারা (রোহিঙ্গা) আমাদের দেশের নাগরিক নন। তাই আমাদের দেশের আইন অনুযায়ী তাদের বিচার হবে না। তাই কীভাবে তাদের অন্যায় কাজ থেকে বিরত রাখা যায়, সর্বোচ্চ প্রচেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চালিয়ে যাবে, সেই নির্দেশনা তাদের দেওয়া হয়েছে।’

রোহিঙ্গা-সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস তুরস্কেররোহিঙ্গা-সংকট উত্তরণে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস তুরস্কের
ডোপ টেস্টের ব্যাপারে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জানান, যে কোনো সরকারি চাকরিতে নিয়োগের আগে ডোপ টেস্ট হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আগেও ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য দ্রুত একটি আইন করা হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য