বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটে দাঁড়াচ্ছেন চিত্রনায়িকা পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক : বিতর্কিত কাণ্ডে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছিল তখন। অবশেষে সেই স্থগিতাদেশ কাটছে। আর নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হচ্ছেন পরী।

জানা গেছে, এরইমধ্যে পরীর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্যানেলের অন্য সদস্যদের নিয়ে গতকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন কাঞ্চন-নিপুণ। তখন পরীর জন্যও মনোনয়নপত্র তোলা হয়। আর গতকালই ‘স্বপ্নজাল’খ্যাত এই তারকা তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

এদিকে, এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যাদের একটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল, অন্যটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ আক্তার প্যানেল।

এদিকে, গতকাল নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও তার দুই সহযোগী বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যদের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

এ সময় মনোনয়নপত্র সংগ্রহ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আশা করছি আপনাদের সবার আন্তরিক সহযোগিতা পাবো। আমরা শিল্পীদের জন্য কাজ করতে চাই।’

চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে নির্মাতা সোহানুর রহমান সোহানকে। আপিল বোর্ডের সদস্য করা হয়েছে মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে।

উল্লেখ্য, সিনেমার শিল্পীদের নানা সমস্যায় সব সময়ই পাশে থাকেন পরীমনি। ঈদ-পূজায় তাকে দেখা যায় নানান উপহার, অর্থসহায়তা নিয়ে শিল্পীদের সঙ্গে থাকতে। গত কয়েক বছর ধরে এফডিসিতে গরু কোরবানি দিয়েও বেশ প্রশংসা কুড়ান সময়ের আলোচিত এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা