,

পাগলা কুকুরের কামড়ে ১৬০ জন আহত

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একটি কুকুরের কামড়ে অন্তত ১৬০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।আহতদের মধ্যে ১০১ জন আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন্স) সোহরাব আল হোসাইন কুকুরের কামড়ে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার দুপুর ১টার পর থেকে ঘণ্টাখানেকের মধ্যে পৌর এলাকার নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা ও মধ্যপাড়া মহল্লায় কুকুরটি মানুষকে কামড়েছে। আহতের মধ্যে নারী ও শিশু আছে।পরে উত্তেজিত জনতা কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে বলে জানান তিনি।

কুকুরের কামড়ে আহত নারী, পুরুষ ও শিশুসহ ৬৯ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এসে ভ্যাকসিন নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ  বলেন, ‘জেনারেল হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের ব্যবস্থা আছে। আহতদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এ নিয়ে ভয়ের কিছু নেই।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য