,

আমার এত ভালোবাসার দরকার নাই : ফারিয়া

news-image

বিনোদন প্রতিবেদক : ‘সংবাদ আতঙ্ক’ থেকে মুক্তি চাইলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। গতকাল সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এমন কথা জানান এই অভিনেত্রী। প্রয়োজনে তাকে বয়কট করার কথাও বলেন তিনি! তাও একটু মুক্তি চান। কারণে-অকারণে তাকে ঘিরে সংবাদ প্রকাশে ফারিয়া ও তার পরিবার ক্লান্ত। তাই এসব মুখোরোচক সংবাদ থেকে মুক্তি চান তিনি।

ফেসবুক বার্তায় ফারিয়া লিখেছেন, আমাকে নিয়ে কারণে/অকারণে অনেক সংবাদ হয়! কিছু সংবাদ দেখে হাসি, কিছু সংবাদ দেখে রাগ হয়! কিন্তু মাঝে মাঝে কিছু সংবাদ দেখে কি বলবো খুঁজে পাই না! অবাক হবো, মন খারাপ করবো নাকি ক্ষোভ ঝাড়বো বুঝি না।

আর আমরাও নিউজ না পড়ে শিরোনাম দেখে যেসব কমেন্ট করি, আমাদের কি বোধ শক্তি বলতে কিছুই নেই? আমরা কি এতই অবুঝ! অনেকে বলে, ‘আপু আপনাকে সাংবাদিকরা অনেক ভালোবাসে, তাই এত নিউজ করে।’ ভাই, বিশ্বাস করেন, আমার এত ভালোবাসার দরকার নাই! আমি সত্যিই টায়ার্ড। এবার একটু শান্তিতে থাকতে দেন আমাকে।

সবশেষে দেবী’খ্যাত এই অভিনেত্রী লিখেছেন, আপনাদের এসব মনগড়া সংবাদের পর অপ্রয়োজনীয় এত আলোচনা/সমালোচনা আর ভালো লাগে না। এবার একটু দয়া করেন, আপনাদের ‘সংবাদ আতংক’ থেকে রেহাই দেন! প্রয়োজনে আমাকে বয়কট করেন! তাও একটু মুক্তি দেন। আমি এবং আমার পরিবার টায়ার্ড, প্লিজ…।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য